স্বজনরা জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মায়ের সঙ্গে তারাবি নামাজ শেষে খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ছোট্ট তাহিতি। ঘণ্টা দুয়েক পরেও পরেও তাহিতি বাসায় না ফিরলে খোঁজ করতে থাকে পরিবার।
অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ছোট্ট তাহিতির খোঁজ মিললো বাসার পাশের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে। দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বললেও অস্বাভাবিক বলছেন প্রতিবেশীরা।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুল শিক্ষার্থী উদ্ধার, যা জানালেন বাবা
এদিকে সন্তানকে হারিয়ে আহাজারি থামছে না বাবা-মার। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তাদের।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
]]>
১ সপ্তাহে আগে
১







Bengali (BD) ·
English (US) ·