তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের

১৫ ঘন্টা আগে
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে অভিযোগ করে ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক বলেন, ভোটের সঙ্গে এনআইডি কার্ডের কোনো সংযোগ নেই। এগুলো দুরভিসন্ধিমূলক আচরণ।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ১১ এ গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।


জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক বলেন, ‘তফসিল ঘোষণার বহু আগে থেকেই সাধারণ মানুষদের সঙ্গে মিশেছি। বেশ কিছু কাজ নিজ সামর্থ্য অনুযায়ী আগে থেকেই করেছি। যে এলাকায় যখন যাচ্ছি, জনসমর্থন পাচ্ছি।’


তিনি বলেন, ‘বিএনপি এবং তার নেতাকর্মীদের লক্ষ্য যে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করবো। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাদের রায় নিয়ে নির্বাচিত হবো এ প্রত্যাশা করি।’


আরও পড়ুন: প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জাল ভোট কেনার চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের


বিগত ১৭ বছর ঢাকা-১৬ আসনে কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের জীবনমানের পরিবর্তন হয়নি। গ্যাস সংকট নিরসন হয়নি, এটি নিয়ে কাজ করবো।’


ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘সিন্ডিকেট ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধে কাজ করবো। এলাকাকে মাদকমুক্ত ও চাঁদাবাজমুক্ত করতে কাজ করবো।’


আমিনুল হক বলেন, ‘উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। যারা এটি করছে, ঘরে ঘরে বিকাশ নাম্বার, এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে। ভোটের সঙ্গে এনআইডি কার্ডের কোনো সংযোগ নেই। এগুলো দুরভিসন্ধিমূলক আচরণ।’

]]>
সম্পূর্ণ পড়ুন