সবচেয়ে নাটকীয় বুথ ফেরত সমীক্ষা ছিল এনডিটিভি-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার, যেখানে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয়ের নবগঠিত দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর ৯৮ থেকে ১২০টি আসন পাওয়ার পূর্বাভাস দেয়া হয়, যা ২৩৪ সদস্যের বিধানসভায় এই নবাগতকে ক্ষমতার নাগালের মধ্যে নিয়ে আসার জন্য যথেষ্ট।
এতে টিভিকে-কে প্রায় ৩৫ শতাংশ ভোট শেয়ার দেয়া হয়, যা শাসক ডিএমকে জোটের সমান, এবং এআইএডিএমকে-বিজেপি জোটকে ২৩ শতাংশ ভোট শেয়ার দেয়া হয়।
আরও পড়ুন:বিচ্ছেদ প্রসঙ্গে প্রথমবার জনসমক্ষে অনুভূতি জানালেন বিজয় থালাপাতি
এই সংখ্যাগুলো টেলিভিশন স্টুডিওগুলোতে থাকা সবাইকে আলোড়িত করেছিল। বলা বাহূল্য, অনেকের ভ্রুও কুঁচকানোর কারণও হয়।
এদিকে, অ্যাক্সিস মাই ইন্ডিয়ার চেয়ারম্যান প্রদীপ গুপ্তকে যখন সরাসরি সম্প্রচারে, চাপ দিয়ে জিজ্ঞাসা করা হয় যে কেন শুধু তার সমীক্ষাতেই টিভিকে-র পক্ষে এত বড় ব্যবধান দেখা যাচ্ছে, তখন তিনি স্বীকার করেন যে আসন সংখ্যা ৭০-এ নেমে আসতে পারে।
এই হিসেব অনুসারে সবকিছু পাল্টে যেতেও সময় লাগবে না।
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী টিভিকে-র আনুমানিক ৩৫ শতাংশ ভোট ভাগ যদি ৭ শতাংশ পয়েন্টও বাড়িয়ে দেখানো হয়ে থাকে, এবং সেই ভোট দুটি প্রতিষ্ঠিত দ্রাবিড়ীয় শিবিরের মধ্যে ভাগ হয়ে যায়, তাহলে নির্বাচনী মানচিত্র দ্রুত বদলে যাবে।
ডিএমকে জোটের ভোট বেড়ে প্রায় ৩৮ দশমিক ৫ শতাংশ হবে, অন্যদিকে এআইএডিএমকে-নেতৃত্বাধীন জোট ২৬ দশমিক ৫ শতাংশের এর দিকে এগোতে পারে, ফলে বিজয়ের দল টিভিকে-র ভোট থাকবে প্রায় ২৮ শতাংশ।
তামিলনাড়ুর ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট পদ্ধতিতে, এই ধরনের পরিবর্তন প্রায়শই কয়েক ডজন আসনের সমান হয়। রাজ্যজুড়ে ১০ শতাংশ পয়েন্টে এগিয়ে থাকা একটি দল তাদের ভোট ভাগকে একটি শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতায় রূপান্তরিত করতে পারে, বিশেষ করে যখন বিরোধীরা সরকার-বিরোধী ভোট ভাগ করে ফেলে।
এই কারণেই অন্যান্য অনেক সমীক্ষা, যেগুলো কম চমকপ্রদ কিন্তু বেশি গতানুগতিক, ডিএমকে-কেই বিজয়ী হওয়ার অধিক সম্ভাবনাময় দল হিসেবে দেখাচ্ছে। তারা ভবিষ্যদ্বাণী করেছে যে বিজয়ের টিভিকে শূন্য থেকে ৪০টি আসনের মধ্যে যেকোনো সংখ্যক আসন জিততে পারে।
তবে, বিজয় হয়তো এখনও সেই সাফল্য অর্জন করতে পারেন, যা একসময় অসম্ভব বলে মনে হয়েছিল। টিভিকে-র খাতা খোলা, এমনকি হয়তো ভোট শতাংশ এবং আসনে দুই অঙ্কের সংখ্যায় প্রবেশ করাও হতে পারে।
আরও পড়ুন:পেছালো বিজয়ের ‘জন নায়ক’: বক্স অফিসে ঝড় তোলা নিয়ে শঙ্কা
কিন্তু তামিলনাড়ুর রাজনীতিতে, সিনেমার মতোই, উদ্বোধনী সপ্তাহান্তের সংখ্যা সবসময় চূড়ান্ত বক্স অফিসের পরিসংখ্যান নির্দেশ করে না। সেটাও মনে রাখতে হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
]]>
৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·