২৪ বছর বয়সি মোস্তারি পুরো আসরজুড়ে ৭ ম্যাচে করেছেন ২৬২ রান সেটাও ১৪৫.৫৫ স্ট্রাইকরেটে। অন্তত দেড়শ রান করাদের মধ্যে তার সমান স্ট্রাইকরেট কারো নেই। মোস্তারি আসরের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। শুধু জানুয়ারি মাসেই তিনি করেছেন ২২৯ রান।
এই পারফরম্যান্স দিয়ে মোস্তারি আইসিসির জানুয়ারি মাসের সেরা ৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন। অন্য দুজন হলেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের তারা নরিস। লুইস বাছাইপর্বে ২৭৬ রান করে সর্বোচ্চ সংগ্রাহক হয়েছেন। তার দলও জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ
দুর্ভাগা নরিস। বাঁহাসি পেসার বাছাইপর্বের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ৬ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। তবে তার দল বিশ্বকাপে জায়গা পায়নি। বাকি দুটি স্পট দখল করেছে নেদার্যান্ডস ও স্কটল্যান্ড।
এদের মধ্যে থেকে কে মাসসেরার পুরস্কার পান, সেটাই এখন দেখার বিষয়।
পুরুষদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ৩ ক্রিকেটার হলেন- ড্যারেল মিচেল, জো রুট ও সূর্যকুমার যাদব। মিচেল ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে টানা দুই সেঞ্চুরিতে ৩৫২ রান করেন। টি-টোয়েন্টি সিরিজে করেন ১২৫ রান। জো রুট শ্রীলঙ্কার বিপক্ষে ২৪২ রান করে সিরিজসেরা হন। আর সূর্যকুমার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ৫ ম্যাচে ২৪২ রান করেন।

২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·