বাংলাফ্যাক্ট জানায়, যেকোনো সময় গ্রেফতার হতে পারেন সাখাওয়াত’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ ও নিউজ টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশিত হয়েছে। বিভিন্ন অনলাইন পোর্টালেও একই খবর হুবহু ছড়িয়ে পড়ে।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের গ্রেফতারের জোরালো সম্ভাবনার কথা পত্রিকাগুলোতে বলা হলেও সংবাদের কোথাও এর পক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।
ফ্যাক্টচেকিং সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেইসবুক পেইজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
এছাড়া সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে বলে জানায় তারা।
বাংলাফ্যাক্ট হলো পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। তারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভ্রান্ত তথ্য ইতোমধ্যে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। দেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সূত্র বাসস
]]>

২ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·