মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে, আত্মীয়স্বজন, শিক্ষার্থীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জানা গেছে, মরহুমের পরিবার ও নিকটাত্মীয়রা দেশের বাইরে থাকায় তার জানাজার নামাজ আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ওইদিন দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে আনা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে রায়েরবাজার কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক প্রকাশ রেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
আরও পড়ুন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ
অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ ১৯৬০ সালের ১ মার্চ পিরোজপুরের ভান্ডারিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৩ সাল থেকে তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক (SUNY), এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটি, লেবাননের বালামান্ড বিশ্ববিদ্যালয় এবং ফিজির ইউনিভার্সিটি অফ সাউথ প্যাসিফিকসহ বিভিন্ন খ্যাতিমান প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা ও গবেষণায় যুক্ত ছিলেন।
]]>
৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·