ঢাবির আন্তর্জাতিক সেমিনারে শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বারোপ

১ সপ্তাহে আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে রিজিওনাল ইনপুট-আউটপুট অ্যানালাইসিস বিষয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট (সিটিআই) ও জাপানের রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী সেমিনারে বাংলাদেশ ও জাপানের শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক ও মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীরা অংশ নেন।

 

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজুও ইনাবা, অধ্যাপক তাকাহিকো হাসিমোতো, অধ্যাপক শুজি মাতসুনো, অধ্যাপক তোশিআকি ইয়ামাই, ঝু নিংশিন, ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ইশিরো তাকু, এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।

 

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। পুরো আয়োজনের সমন্বয়ক ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ শরিয়ত উল্লাহ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সিটিআই’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

 

আরও পড়ুন: বহুমুখী খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র

 

বক্তারা আঞ্চলিক ও বৈশ্বিক ইনপুট-আউটপুট বিশ্লেষণের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন-বিশেষত বাণিজ্য বহুমুখীকরণ, ভ্যালু-অ্যাডেড ট্রেড এবং শিল্পাঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।

 

তিনটি পৃথক অধিবেশনে মোট সাতটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন রহমান মোহাম্মদ সাযেদুর, নিংশিন ঝু, অধ্যাপক শুজি মাতসুনো, মোহাম্মদ রনি এবং মো. আবদুর রহমানসহ অন্যান্য গবেষকরা। তাদের গবেষণায় আন্তর্জাতিক বাণিজ্য, আঞ্চলিক অর্থনীতি, ভ্যালু-অ্যাডেড বিশ্লেষণ এবং নীতিনির্ধারণে তথ্যভিত্তিক গবেষণার বিষয় উঠে আসে।

]]>
সম্পূর্ণ পড়ুন