বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বইছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা কত হবে?
আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৬ শতাংশ।
আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
]]>
২ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·