ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে যে বার্তা

১৬ ঘন্টা আগে
বৃষ্টির কারণে কয়েকদিন স্বস্তির পর রাজধানীতে বেড়েছে তাপমাত্রা। আজ আকাশ মেঘলা থাকলেও দিনের তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১২ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া পূর্বাভাসে এমন তথ্য জানা যায়।

 

এতে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

 

দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ।

 

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে বজ্রবৃষ্টি, কেমন হবে পহেলা বৈশাখের আবহাওয়া?

 

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন