রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮১ শতাংশ।
আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির শঙ্কা
আবহাওয়া অফিসের আরেক বার্তায় বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রংপুর,
ময়মনসিংহ ও সিলেট বিভাগের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
]]>
৬ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·