শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশও পরিষ্কার থাকবে। বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আজ ভোর ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগি সেলসিয়াস রেকর্ড হয়। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।
আরও পড়ুন: বিশ্বের ৪ শহরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, ঢাকার পরিস্থিতি কী?
গত বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সন্দ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া পূর্ভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
]]>
৪ সপ্তাহ আগে
৮







Bengali (BD) ·
English (US) ·