বুধবার (৪ মার্চ) রাজধানীর আইডিইবি ভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহীদুল ইসলাম ফরহাদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখরুল ইসলাম। ইফতার মাহফিল আহ্বায়ক কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান মামুন, সদস্য সচিব নেসারুদ্দিম স্বপন এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, চলাচল ওভার্সিজের চেয়ারম্যান মফিজ উদ্দিন, গাজী গ্রুপের নির্বাহী পরিচালক আশরাফ উদ্দীন পারভেজ, নির্জর গ্রুপের চেয়ারম্যান নুরনবী চৌধুরী সেলিম, ডিবিএস গ্রুপের চেয়ারম্যান কাজী করিম এম এ বেলাল।
এছাড়াও সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি এ জে এম এনামুল হক, সহসভাপতি যথাক্রমে নুরুল আফসার মিয়া, নুরুল হুদা বাবুল ও নেয়ামত উল্লাহ বাবু। যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবলু ও নজরুল ইসলাম ফয়সাল, অর্থ সম্পাদক আবদুল কাদের, ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াদ হোসেন, ইফতার উদযাপন কমিটির অর্থ সম্পাদক নুর হোসেন রবিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন আরিফ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসান রাজা সহ কার্যকরী কমিটির সকল সদস্য এবং ঢাকায় বসবাসরত কোম্পানীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ হোসেন নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, 'কোম্পানীগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে আমরা ঐক্যবদ্ধ। তবে বর্তমানে আমাদের প্রাণের উপজেলা কিছু অশুভ শক্তির কারণে বিপর্যস্ত। আমরা আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, অবৈধ বালু উত্তোলন এবং দীর্ঘদিনের চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নিন। সাধারণ মানুষ যেন সন্ত্রাসীদের ভয়ে ভীত না থাকে, সেই নিরাপত্তা নিশ্চিত করা আপনার কাছে আমাদের প্রধান দাবি। আমরা চাই একটি আধুনিক ও শান্তিময় কোম্পানীগঞ্জ।'
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, 'আপনারা আমাকে ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন, তার মর্যাদা আমি রক্ষা করব। আমি স্পষ্ট করে বলতে চাই, কোম্পানীগঞ্জে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর ঠাঁই হবে না। অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশ ও জনপদ ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হবে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি বদ্ধপরিকর। উন্নয়নের যে জোয়ার শুরু হয়েছে, তাতে বাধা সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা সবাই মিলে কোম্পানীগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তর করব।'
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ ইফতারে অংশ নেন।
]]>
১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·