রোববার (৫ এপ্রিল) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মহানগরের বিভিন্ন এলাকায় রুট পারমিটবিহীন বা অনুমোদনহীনভাবে পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার, যাত্রী ওঠানামা ও পার্কিং কার্যক্রমের কারণে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে রাতেও সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরিস্থিতি মোকাবিলায় আগামী ৭ কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়া মহানগরের অন্য কোথাও আন্তঃজেলা বাস কাউন্টার পরিচালনা করা যাবে না। পাশাপাশি, বিদ্যমান অবৈধ কাউন্টারগুলো সংশ্লিষ্ট মালিকদের স্ব-উদ্যোগে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা
ডিএমপি সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল এবং মালামাল জব্দের মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকতে পারে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার (বিপিএম-সেবা) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জনস্বার্থে এ নির্দেশনা কার্যকর করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·