ঢাকার দুই সিটিতে হামের টিকা কবে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

৬ দিন আগে
হাম রোগ ছড়িয়ে পড়ার বিষয়ে অন্তর্বর্তীসহ অতীতের সরকারগুলো দায়ী বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

সোমবার (৬ এপ্রিল) সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য আখতার হোসেনের এক নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৫ বছর ধরে দেশে হাম-রুবেলার কোনো ক্যাম্পেইন হয়নি। আগের দুই সরকারের টিকা কিনে দিতে উদাসিনতা ছিল। ৫ এপ্রিলে ১৮টি জায়গায় হাম রুবেলার টিকা দেয়া শুরু হয়। প্রথম ধাপে ১২ লাখ শিশুকে টিকা দেয়া হবে। ৫ এপ্রিলে ৭৩ হাজার। ১২ এপ্রিলে ২ সিটি করপোরেশনে এবং পর্যায়ক্রমে সারাদেশে দেয়া হবে।

 

তিনি আরও জানান, হাম-রুবেলার পাশাপাশি শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল দেয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকায় আইসোলেশন ব্যবস্থা করা হয়েছে। মাঠকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। টিকা কেনার চেষ্টা চলছে। ডব্লিউএইচও ও বিশ্বব্যাংক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।  

 

আরও পড়ুন: সারা দেশে একযোগে হামের টিকা দেয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

 

এ সময় করোনায় অব্যবহৃত ৬০৪ কোটি টাকা দিয়ে হাম-রুবেলাসহ অন্য টিকা কেনার ব্যবস্থা করা হচ্ছে বলেও সংসদকে জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

হাম-রুবেলায় শিশুমৃত্যু মোকাবিলায় প্রধানমন্ত্রী সরাসরি তদারকি করছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট এবং অন্তর্বর্তী সরকারের সম্পূর্ণ ভুল ব্যবস্থাপনা ও ব্যর্থতার কারণে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্ব, বিচক্ষণতা ও পরামর্শে আমরা টিকাদান কর্মসূচি জরুরি ভিত্তিতে এগিয়ে আনতে সক্ষম হয়েছি।

 

আরও পড়ুন: যেসব শিশুকে হামের টিকা না দেয়ার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

 

হাসপাতালগুলো চিকিৎসা ব্যবস্থাপনা বাড়ানো হয়েছে জানিয়ে সরদার সাখাওয়াত আরও বলেন, হাম রোগী যতই বাড়ুক না কেন, প্রতিটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। হাম আসার পর প্রতিটি হাসপাতালে আইসিইউ করেছি। প্রধানমন্ত্রীর তদারকিতে ১৮ ঘণ্টায় আমরা আইসিইউ ওয়ার্ড চালু করেছি ইনফেকশন ডিজিজ সেন্টারে।

 

এ সময় গণমাধ্যমের প্রশংসা করে তিনি বলেন, ভালো কাজ আদায় করতে হলে মানুষের ওপর কিছু প্রেসার রাখা হয়, আমার মনে হয় মিডিয়া আমাদের ওই প্রেসারটা দিচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন