রোববার (১৫ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসেও এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আভাস রয়েছে।
পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস প্রবাহিত হতে পারে। আর এমন পরিস্থিতিতেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৭৯ শতাংশ।
আরও পড়ুন: ৮০ কিমি বেগে ঝড়ের কবলে পড়তে পারে চার জেলা, নদীবন্দরে সতর্কতা
আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
]]>
৪ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·