মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে ফারিয়া নিজ ভোট এলাকা ঢাকা-৮ আসনের ভোটার হওয়ার কষ্ট প্রকাশ করেন। প্রথমে মজা করে লেখেন,
শান্তিনগরের ২৪/৭ জ্যাম এইটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায় এইটা নিয়েও আমার কোনো কষ্ট নাই।
এরপরই ফারিয়া লেখেন,
আমার কষ্ট একটাই। শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার!
ব্যঙ্গ-রসের আড়ালে এলাকার রাজনৈতিক বাস্তবতা নিয়ে হতাশা প্রকাশ করায় অভিনেত্রীর মন্তব্যে সহমত জানিয়েছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে কেউ কেউ বিষয়টিকে কৌতুকের ছলে দেখলেও বেশিরভাগ নেটিজেনই এলাকার রাজনৈতিক উত্তাপ ও নির্বাচনী সহিংসতার আশঙ্কার কথা মন্তব্যের ঘরে প্রকাশ করছেন।
আরও পড়ুন: নির্বাচনে মনোনয়ন নিয়ে লড়াইয়ের গল্প বলবে ‘জনম জনম’
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে ঢাকা-৮ আসনের ভোটের পরিবেশ। কারণ এ আসনের জন্য নির্বাচনী লড়াইয়ে নেমেছেন তিন প্রতিদ্বন্দ্বী।
আরও পড়ুন: ঈদুল ফিতরে আসছে ইয়াশ-পারসার সিনেমা
মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী এবং আলোচিত মডেল মেঘনা আলম।
]]>

৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·