বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৪ মিনিটের দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের ওপর মাওয়ামুখী এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত বেপারী (২৩) শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট এলাকার দবির বেপারীর ছেলে।
আহত ইমরান মণ্ডল (২৪) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোড়দহ বাঙ্গাল এলাকার আবদুল আজিজের ছেলে।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ত্রুটি মেরামতের জন্য একটি ট্রাক এক্সপ্রেসওয়েতে থেমে ছিল। এ সময় একই দিক থেকে আসা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকের হেলপার আহত হন এবং পিছনের ট্রাকের হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা আটকে পড়া হেলপারকে উদ্ধার করেন। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক ট্রাকচালক শওকত বেপারীকে মৃত ঘোষণা করেন। আহত ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·