ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১২

১৯ ঘন্টা আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাসুদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ বরগুনা জেলার আমতলী থানার মধ্যচন্দ্রা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি অজ্ঞাত গাড়ির পেছনে যাত্রীবাহী স্বপ্নতরী পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান এবং বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।

 

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

 

আরও পড়ুন: রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে শিক্ষকের মৃত্যু

 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি গাড়ির পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন