ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখে নিন নির্দেশনা

৯ ঘন্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর ব্যবহার করে https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

প্রকাশিত ফলাফল নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে ১৯ থেকে ২২ এপ্রিলের মধ্যে পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। এজন্য প্রতি কার্যদিবস সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিসে ১,০০০ টাকা জমা দিয়ে নির্ধারিত ফরম সংগ্রহ ও প্রবেশপত্রের ফটোকপিসহ জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এছাড়াও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা অনলাইনে কোটার ঘর পূরণ করেছেন, তাদের ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিলের মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অফিস থেকে ৫০০ টাকা ফি জমা দিয়ে নির্ধারিত ফরম সংগ্রহ ও জমা দিতে হবে- বলা হয়েছে সেখানে। কোটার আবেদনপত্রের সাথে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি অবশ্যই সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মুক্তিযোদ্ধার তথ্য অনলাইনে থাকতে হবে। এর সাথে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা মুক্তিযোদ্ধা কমান্ডার কর্তৃক ইস্যুকৃত প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রত্যয়নপত্র যুক্ত করতে হবে।

ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি, নির্বাচিত শিক্ষার্থী মাসে পাবেন ৮,০০০ টাকা
সম্পূর্ণ পড়ুন