ঢাকা দক্ষিণে জলাবদ্ধতার ৩৩ ‘হটস্পট’ শনাক্ত করা হয়েছে: ডিএসসিসি প্রশাসক

২ সপ্তাহ আগে
দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করে এমন ৩৩টি ‘হটস্পট’ চিহ্নিত করার কথা জানিয়েছেন প্রশাসক আব্দুস সালাম।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সেগুনবাগিচার বক্স কালভার্ট এলাকায় তিনি একথা জানান।


ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে বক্স কালভার্টগুলো পরিষ্কারের জন্য এক মাসের পরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তারই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচার বক্স কালভার্ট পরিষ্কারের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা দেন আব্দুস সালাম।


আরও পড়ুন: মাতুয়াইল ল্যান্ডফিল্ডকে ইকোপার্ক করা হবে: ডিএসসিসি প্রশাসক


তিনি বলেন, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন এবং জলাবদ্ধতা নিরসনে নতুন করে ৬ টি পোর্টেবল পাম্প ক্রয় করা হয়েছে। যেখানে আগের ছিল মাত্র ২টা। পাশাপাশি জলাবদ্ধ দ্রুত নিয়ন্ত্রণে পান্থপথ, পরিবাগ, টিটিপাড়াসহ ঢাকার দক্ষিণে ইতোমধ্যে ৩৩ হটস্পষ্ট শনাক্ত করেছে সিটি করপোরেশন। নতুন সরকারের তত্ত্বাবধানে জনগণে দুর্ভোগগুলো প্রায়োরিটি দিয়ে সামনে দিনে নগরীর খালগুলো উদ্ধারের পরিকল্পনার কথাও জানান দক্ষিণের প্রশাসক।

]]>
সম্পূর্ণ পড়ুন