ডেমরায় রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নিহত ১

১ দিন আগে
রাজধানীর ডেমরার স্টাফ রিপোর্টার এলাকায় সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে দেলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কামাল হোসেনের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায়। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন।

 

আরও পড়ুন: দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭

 

পথচারী ও নিহতের স্বজনরা জানান, ভোরে স্টাফ কোয়ার্টার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

 

পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন নামে ওই ব্যক্তি নিহত হয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন