রেলিগেশন ইস্যুতে দুয়েকটি ক্লাবের প্রিমিয়ার লিগ বয়কটের গুঞ্জন শোনা গেলেও ১২দল নিয়েই হচ্ছে লিগ। দলগুলো হলো- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব, ঢাকা লেওপার্ডস।
বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে একটি বড় সংখ্যক ক্লাব আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবিকে বয়কট করে। ফলে প্রথম বিভাগ লিগে ২০টি দলের জায়গায় কেবল ১২টি দলই অংশ নেয়। ঢাকা প্রিমিয়ার লিগের মৌসুম পেরিয়ে যেতে থাকলেও বোর্ডের কোনো পদক্ষেপ না থাকায় এটি নিয়ে দেখা যায় অনিশ্চয়তা।
আরও পড়ুন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
তবে বোর্ডে বদল আসার পরই পরিস্থিতিতে দ্রুত পরিবর্তন এলো। তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড দায়িত্ব নেয়ার দুইদিনের মাথায় গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় মিরপুরে সিসিডিএম এবং ক্লাব প্রতিনিধিদের এক সভা অনুষ্ঠিত হয়। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালও এই সভায় উপস্থিত ছিলেন।
লিগের ১২টি ক্লাবের মধ্যে ১০টির প্রতিনিধি সরাসরি উপস্থিত ছিলেন। লেজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত থাকতে না পারলেও সভার সিদ্ধান্তের সঙ্গে তারা একমত পোষণ করেছেন বলে জানা গেছে। সেই সভার ৩ দিনের মাথায়ই এবার এল দলবদলের ঘোষণা।
]]>

২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·