ডাল কাটতে ওঠে গাছের ওপরে অজ্ঞান হযরত আলী, অতঃপর...

১ দিন আগে
জামালপুরের মেলান্দহে গাছ কাটতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন এক ব্যক্তি। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বীর হাতিজা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মো. হযরত আলী নামের এক ব্যক্তি বাড়ির পাশে বড়ই গাছের ডাল কাটতে উঠেন। উঁচু গাছের মাথায় উঠে জ্ঞান হারিয়ে ফেলেন।

 

খবর পেয়ে ইসলামপুর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নিচে নামিয়ে আনে। পরে তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

 

আরও পড়ুন: পরিবার বিয়ে মেনে না নেয়ায় গাছে ঝুললেন প্রেমিক যুগল

 

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় ২৫ ফুট উঁচু গাছ থেকে অচেতন অবস্থায় তাকে নামিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন