‘ডব্লিউকেএফ’-এর কোনো প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে পদক জিতলেন আদম চৌধুরী

২ সপ্তাহ আগে
বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের জন্য আরেকটি গৌরবের মুহূর্ত এনে দিলেন প্রবাসী তরুণ প্রতিভা। ইতিহাস গড়ে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব কারাতে ফেডারেশনের (ডব্লিউকেএফ) ইয়ুথ লিগে দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন ইংল্যান্ড প্রবাসী আদম চৌধুরী।

বিদেশের মাটিতে লাল-সবুজের পতাকা এখন উড়ছে এক নতুন আত্মবিশ্বাস আর ধারাবাহিক সাফল্যের গল্প নিয়ে। প্রবাসে বেড়ে ওঠা কিংবা আন্তর্জাতিক পরিসরে নিজেকে গড়ে তোলা বাংলাদেশি ক্রীড়াবিদরা একের পর এক কৃতিত্বের মাধ্যমে বিশ্বমঞ্চে দেশের উপস্থিতি জানান দিচ্ছেন শক্তভাবে। 

 

২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হয় বিশ্ব কারাতে ফেডারেশনের (ডব্লিউকেএফ) ইয়ুথ লিগ। প্রতিযোগিতার জুনিয়র কাতা এবং কুমিতে (ঊর্ধ্ব-৬১ কেজি)— এই দুটি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করেছেন আদম চৌধুরী।

 

আরও পড়ুন: ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক: প্রধানমন্ত্রী

 

প্রতিযোগিতায় অংশ নেন ৩৭ দেশের ২৭২ জন কারাতেকা। বিশ্বের নানা প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়দের ভিড়ে নিজের সামর্থ্য প্রমাণ করে নজর কাড়েন আদম চৌধুরী। 

 

May be an image of text that says 'BEST 團性 SPORT WXF WIOF WIF ORT H μΕΡΑΡC BEST WXR BEST SPORT HOSL TY EEBATE KAMSTI CAST YOUT UE WKR BEST PORT HORISE CAST BEST 2 1 BE WHF 3 3 WKF BEST S BEST'বিশ্ব কারাতে ফেডারেশনের (ডব্লিউকেএফ) ইয়ুথ লিগে জুনিয়র কাতা ও ঊর্ধ্ব-৬১ কেজি কুমিতে— এই দুই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের আদাম চৌধুরী। ছবি: ফেসবুক

 

এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে নিজের সম্ভাবনার ঝলক দেখিয়েছিলেন তিনি। ২০২৪ সালের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে ক্যাডেট কুমিতে স্বর্ণপদক, এবং ক্যাডেট কাতায় ব্রোঞ্জ জিতে বাংলাদেশের হয়ে অনন্য এক ইতিহাস গড়েন আদম। 

 

আদম চৌধুরী ডব্লিউকেএফ পদকজয়ী বাংলাদেশের প্রথম কারাতেকা হিসাবে অনন্য এক মাইলফলক অর্জন করেছেন। কমনওয়েলথ কারাতের পর ডব্লিউকেএফ ইয়ুথ লিগ— আদম চৌধুরীর এই ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্য দেশের কারাতে অঙ্গণে নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করেছে।

 

আদম চৌধুরীর এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জনই নয়, বরং বাংলাদেশের কারাতে অঙ্গনের জন্যও এক বড় প্রাপ্তি। আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করার পাশাপাশি তিনি ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। 

 

আরও পড়ুন: ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

 

আলি কাদের থেকে সাইক সিজার— এরপর জ্যাক আশিকুল ইসলাম-এর জিমন্যাস্টিকসে পদক জয়ের মধ্য দিয়ে যে সাফল্যের পথচলা শুরু হয়েছিল, সেটি এখন আরও দৃঢ়তা পেয়েছে আদাম চৌধুরীর কারাতে অর্জনে। 

 

শুধু কারাতেই নয়, বিভিন্ন খেলায় প্রবাসী বাংলাদেশিদের উত্থান স্পষ্ট। অ্যাথলেটিকসে ইমরান, ফুটবলে হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, তারেক কাজী এবং সুলিভান ব্রাদার্সদের উপস্থিতি এই ধারাকে দিয়েছে ভিন্ন এক উচ্চতা। 

 

ভৌগোলিক সীমারেখা পেরিয়ে এসব সাফল্য যেন নতুন করে প্রমাণ করছে— বাংলাদেশি প্রতিভা আর কোনো নির্দিষ্ট সীমানায় আবদ্ধ নয়; সুযোগ পেলে তারা বিশ্বমঞ্চেও সমানভাবে উজ্জ্বল হয়ে উঠতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন