ড. নাহরিনকে আহ্বায়ক করে যৌন হয়রানি ও ডিজিটাল সহিংসতা প্রতিরোধে ইউজিসির কমিটি গঠন

৬ দিন আগে
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি, সাইবার বুলিং এবং র‍্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের জন্য একটি শক্তিশালী “যৌন হয়রানি এবং ডিজিটাল ভায়োলেন্স প্রতিরোধ” কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন আই খানকে।

 

গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

 

কমিটির অন্য সদস্যরা হলেন অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ড. ফওজিয়া মান্নান, সমাজবিজ্ঞান বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। জনাব রাজিনা খান, উপ-সচিব (লিগ্যাল), ইউজিসি। জনাব নাসিমা আক্তার খাতুন, উপ-পরিচালক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ, ইউজিসি। জনাব বি.এম সোহেল রানা, সহকারী পরিচালক, ইউজিসি (সদস্য সচিব)।

 

আরও পড়ুন: জামালপুরে নার্সের গাফিলতিতে স্কুলছাত্রীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত

 

কমিশন কর্তৃক নির্ধারিত এই কমিটির প্রধান কাজ হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি ভয়হীন ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা।

 

এছাড়া কমিটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম নিয়মিত মনিটরিং করবে এবং নীতি নির্ধারণী বিষয়ে কমিশনকে সরাসরি সহায়তা প্রদান করবে।

 

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি বা ডিজিটাল সহিংসতার ঘটনা ঘটলে এই কমিটি সেটি তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে।

]]>
সম্পূর্ণ পড়ুন