বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪৫ সেন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে মার্কিন ক্রুড ফিউচারের দাম ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৫ দশমিক ৯৮ ডলারে নেমে আসে।
আরও পড়ুন: বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম, নেপথ্যে কী?
এর আগে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের শুল্ক কর্মসূচি বাতিল করে। এরপর শনিবার ট্রাম্প ঘোষণা দেন, সব দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর অস্থায়ী শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে, যা আইনে অনুমোদিত সর্বোচ্চ সীমা।
বিশ্লেষকদের মতে, এই শুল্ক সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে। ফলে গত সপ্তাহে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৫ শতাংশের বেশি বেড়েছিল। তবে নতুন শুল্ক ঘোষণার প্রভাবে বাজারে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
]]>
১ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·