হেগসেথ বলেন, মঙ্গলবার (৩ মার্চ) যুক্তরাষ্ট্র ‘সেই ইউনিটের নেতাকে খুঁজে বের করে হত্যা করেছে, যে ইউনিট প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল’।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে পেন্টাগনে সাংবাদিকদের ব্রিফ করার সময় এই কথা বলেন হেগসেথ। খবর বিবিসি’র।
২০২৪ সালে, সেই বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডনাল্ড ট্রাম্পকে হত্যার কথিত ইরানি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আফগানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুক্তরাষ্ট্র সরকার।
আরও পড়ুন: ইরানে সেনা মোতায়েন করতে পারেন ট্রাম্প, সতর্কতা মার্কিন সিনেটরের
মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছিল, ৫১ বছর বয়সি ফারহাদ শাকেরিকে ট্রাম্পকে হত্যার জন্য ‘একটি পরিকল্পনা দেয়ার’ দায়িত্ব দেয়া হয়েছিল।
তখন মার্কিন সরকার জানায়, শাকেরি ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।
ম্যানহাটনের আদালতে দায়ের করা এক ফৌজদারি অভিযোগে প্রসিকিউটররা উল্লেখ করেন, ইরানের রেভল্যুশনারি গার্ডের এক কর্মকর্তা শাকেরিকে সেপ্টেম্বর মাসে ট্রাম্পকে নজরদারি ও হত্যা করার একটি পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেন।
সূত্র: বিবিসি
]]>
১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·