মার্সিসাইড পুলিশ জানিয়েছে, গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার কিছু পর লিভারপুল শহরের উপকণ্ঠে ২ লাখ ১০ হাজার পাউন্ড মূল্যের তার ল্যাম্বরগিনি গাড়িটি লাল বাতি অমান্য করে অতিক্রম করার সময় ক্যামেরায় ধরা পড়ে। ঘটনাটি ঘটে অ্যাস্টন ভিলার বিপক্ষে এভারটনের হয়ে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার আগের রাতে। সেই ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছিল।
পুলিশের অভিযোগ, ঘটনার সময় গাড়ির স্টিয়ারিংয়ে তিনি ছিলেন কি না, তা জানাতে ব্যর্থ হন গ্রিলিশ। এ কারণে তার বিরুদ্ধে মামলা করা হয় এবং পরে দোষী সাব্যস্ত করা হয়। গত সপ্তাহে বন্ধ কক্ষে অনুষ্ঠিত শুনানিতে আদালত তার ড্রাইভিং লাইসেন্সে ছয়টি পেনাল্টি পয়েন্ট যোগ করার নির্দেশ দেন। পাশাপাশি জরিমানা, আদালত খরচ ও অন্যান্য ফি মিলিয়ে মোট ১,০৪৪ পাউন্ড পরিশোধ করতে বলা হয়েছে।
আরও পড়ুন: আমিরাতি ক্লাবে যোগ দিলেন জায়ান
এদিকে চোটের কারণে মৌসুম শেষ হয়ে গেছে ৩০ বছর বয়সী এই ফুটবলারের। জানুয়ারিতে পাওয়া পায়ের চোটে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। ফলে চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার।
ম্যানচেস্টার সিটি থেকে ধারে এভারটনে যোগ দেওয়া গ্রিলিশ এ পর্যন্ত দুই গোল করেছেন এবং ছয়টি অ্যাসিস্ট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘এভাবে মৌসুম শেষ করতে চাইনি, কিন্তু এটাই ফুটবল। খুব কষ্ট লাগছে। অস্ত্রোপচার শেষ হয়েছে, এখন পুরো মনোযোগ দ্রুত সুস্থ হয়ে ফেরার দিকে। আমি আগের চেয়ে আরও ফিট, আরও শক্তিশালী হয়ে ফিরব।’
আরও পড়ুন: মেসি ও তার সন্তানদের জার্সি উপহার দিলেন নেইমার
এভারটনে আসার পর সমর্থন পাওয়ার জন্য ক্লাবের স্টাফ, সতীর্থ ও সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন গ্রিলিশ। দলকে সমর্থন জানিয়ে দ্রুত মাঠে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
]]>
১ মাস আগে
৫







Bengali (BD) ·
English (US) ·