শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। তারা চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাত ৮টার পর বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিলেন। বাবার পেছনে মোটরসাইকেলে বসেছিল ছেলে শামীম। তাদের বহনকারী মোটরসাইকেলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।
আরও পড়ুন: জামালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা।
]]>
৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·