ভনের সঙ্গে খোলামেলা আলোচনায় মোদি বলেন, বর্তমান বাজারে ওয়ানডে ক্রিকেটের আর কোনো প্রাসঙ্গিকতা নেই। তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে একই পরিণতি টেস্ট ক্রিকেটেরও হতে পারে। মোদি বলেন, 'আমি আশা করি টেস্ট ক্রিকেট টিকে থাকবে, কারণ আমি এই ফরম্যাটকে ভালোবাসি। ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট পুরোপুরি অপ্রাসঙ্গিক। এর কোনো মানে নেই, কারণ টি-টোয়েন্টির মতো আরও ছোট ফরম্যাট আছে। এখন আর শুধু টাকার বিষয় নয়; বিষয় হলো দর্শকদের আনুগত্য ধরে রাখা যায় কি না। এখন যে প্রজন্ম বড় হচ্ছে, তারা দুর্ভাগ্যজনকভাবে প্রকৃত টেস্ট ক্রিকেট দেখছে না, শুধু অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছাড়া।'
ললিত মোদি আরও প্রস্তাব দেন, দর্শক টানতে টেস্ট ক্রিকেটকে চার দিনের ডে-নাইট ম্যাচে রূপান্তর করা উচিত।
তিনি বলেন, 'এই দুটি (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড) দেশই টেস্ট ক্রিকেটের মান ধরে রেখেছে, কারণ অ্যাশেজ এবং ইংল্যান্ডের মৌসুম। বিশ্বের বাকি জায়গায় টেস্ট ক্রিকেট মারা যাচ্ছে। মানুষ ভাবে আমি পাগল, কিন্তু আমি এই ফরম্যাট নিয়ে ভাবি। ২০০৭ সাল থেকেই বলে আসছি, টেস্টকে চার দিনের করা উচিত এবং ডে-নাইট হওয়া উচিত। আজকের মানুষদের চার দিন রোদে বসে খেলা দেখার সময় নেই। তখন ছিল ভালো পুরোনো দিন, একটা টিভি চ্যানেল ছিল, টেস্ট ক্রিকেট ছিল বিরল। এখন মিডিয়া সহজলভ্য, বিশ্বের যেকোনো ম্যাচ এক ক্লিকেই দেখা যায়।'
আরও পড়ুন: হেরেই চলেছে কলকাতা, গিলের ব্যাটে জয় গুজরাটের
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে ললিত মোদি। ছবি: সংগৃহীত
মোদি আরও বলেন, টেস্ট ক্রিকেট টিকিয়ে রাখতে আইপিএলের মতো একটি মডেল আনা যেতে পারে, যেখানে বেসরকারি মালিকানা থাকলে তরুণদের আগ্রহ বাড়বে।
তিনি বলেন, 'আমি একটা বিতর্কিত কথা বলব; টেস্ট ক্রিকেট বাঁচানোর একমাত্র উপায় হলো আইপিএল দলগুলো যদি টেস্ট দলগুলোর মালিক হয়। এটা বলার জন্য হয়তো আমাকে গুলি করা হবে, কিন্তু প্রথমবার প্রকাশ্যে বলছি। এতে তরুণদের পাওয়া যাবে, আর সবচেয়ে বড় কথা হলো আনুগত্যের বিষয়টি তৈরি হবে।'
]]>
১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·