টেলিযোগাযোগ অধিদপ্তরে ১৬তম ও ২০তম গ্রেডের ৩১টি পদে নিয়োগে আবেদন চলছে। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ এপ্রিল।
চাকরির বিবরণ—
১. পদের নাম: পিএ কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।
বেতন স্কেল ও গ্রেড: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১৪)
২. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৫
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–২০)
ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি, নির্বাচিত শিক্ষার্থী মাসে পাবেন ৮,০০০ টাকাআবেদনের বয়সসীমা
১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮–৩২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন।
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ, বেসামরিক পদে নেবে ১১০ জনআবেদন ফি
১ নম্বর পদের আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
২ নম্বর পদের আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।
বিস্তারিত দেখুন এই ঠিকানায়
আড়াই বছরেই পিএইচডি, বাংলাদেশি সওকত-উল আলম এখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ডিন








Bengali (BD) ·
English (US) ·