ছবিটি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করা তরুণ ভক্তটি মজা করে লিখেছিলেন, 'এটা এআই নয়।' কারণ ছবিতে হিগুয়েনের শারীরিক পরিবর্তন ছিল বেশ চোখে পড়ার মতো। ঘন দাড়ি আর টেকো মাথায় তাকে একেবারেই অন্যরকম দেখাচ্ছিল। আরামদায়ক পোশাকে স্বাভাবিকভাবে ঘুরছিলেন তিনি; ওই ভক্ত ছাড়া আর কেউ তাকে চিনতেই পারেননি।
অবশ্য তার চেহারা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার এটি প্রথম ঘটনা নয়। ২০২১ সালে মেজর লিগ সকারে (এমএলএস) খেলার সময়ও তার দাড়ি ছিল, যদিও তা তুলনামূলক কম ঘন ছিল। মাথায় তখন ছোট করে কাটা চুল। যা তার ক্যারিয়ারের শুরুর সময়কার কোঁকড়ানো চুলের সঙ্গে বড় বৈপরীত্য তৈরি করেছিল, আর সময়ের সঙ্গে বয়সের স্বাভাবিক পরিবর্তনটাও স্পষ্ট করে তুলেছিল।
ভক্তের সঙ্গে গঞ্জালো হিগুয়েন। ছবি: ইনস্টাগ্রাম
আরও পড়ুন: রিয়ালে ফেরার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন মরিনহো
'এল পিপা' নামে পরিচিত হিগুয়েন এখন ফুটবল থেকে অনেকটাই দূরে। ২০২৪ সালে খবর বেরিয়েছিল যে তিনি ইন্টার মায়ামির দ্বিতীয় দলের স্টাফে যোগ দেবেন এবং খেলোয়াড় উন্নয়ন নিয়ে কাজ করবেন। তবে ক্লাবটির কাঠামোগত বেশ কিছু পরিবর্তনের মধ্যে বর্তমানে তিনি সেই দলের স্টাফ তালিকায় নেই।
৩৮ বছর বয়সী হিগুয়েন ২০২২ সালে ইন্টার মায়ামিতে খেলে অবসরে যান। ২০২০ সাল থেকে ক্লাবটিতে খেলে ৭০ ম্যাচে ২৯ গোল ও ১১ টি অ্যাসিস্ট করেছেন। নিজের প্রজন্মের অন্যতম সেরা এই স্ট্রাইকার স্বদেশি ক্লাব রিভার প্লেটে ক্যারিয়ার শুরুর পর ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। রিয়ালের জার্সিতে ২৬৪ ম্যাচে ১২১ গোল ও ৫৬ অ্যাসিস্ট করে প্রতিভার প্রমাণ রাখেন। এরপর একে একে নাপোলি, জুভেন্টাস, চেলসি ও এসি মিলানের জার্সি গায়ে চাপিয়েছেন।
ইন্টার মায়ামিতে মেসির সঙ্গে হিগুয়েন। পাশে ক্যারিয়ারের শুরুর দিকে রিভারপ্লেটে খেলা হিগুয়েন। ছবি: সংগৃহীত
দীর্ঘ ক্লাব ক্যারিয়ারে ৭১০ ম্যাচে ৩৩৫টি গোল ও ১৩১টি অ্যাসিস্ট করেছেন হিগুয়েন। লা লিগা ও সিরি আ'য় মিলিয়ে জিতেছেন ছয়টি লিগ শিরোপা। আর্জেন্টিনা জাতীয় দলেও লিওনেল মেসি, আগুয়েরো, ডি মারিয়াদের সঙ্গী হিসেবে ২০০৯-২০১৮ পর্যন্ত ৭৫টি ম্যাচ খেলে ৩১টি গোল করেছেন তিনি। হিগুয়েনই আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে সবশেষ হ্যাটট্রিক করা ফুটবলার।

২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·