টেকনাফে মাদক, অস্ত্র ও গুলিসহ আটক ২

৪ সপ্তাহ আগে
কক্সবাজারের টেকনাফ থেকে ক্রিস্টাল মেথ আইস, অস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করেছে নৌবাহিনী।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এক বার্তায় নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।


নৌবাহিনী জানায়- শনিবার ভোরে জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহ টেকনাফ পৌরসভাস্থ নাইট্যংপাড়া এলাকায় তার নিজ বাড়িতে মাদক ও অস্ত্রসহ অবস্থান করছে সংবাদ পায় নৌবাহিনী। এরপর নৌবাহিনীর বিশেষ দল অভিযান চালিয়ে জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহকে আটক করা হয়।


আটক দুইজনের তথ্যের ভিত্তিতে জুনায়েদ ওরফে মুন্নার বাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়ি তল্লাশি করে ১ কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২৬টি ইয়াবা, ১টি এক নলা বন্দুক, ২টি ওয়াকি-টকি, ৮টি দেশিয় অস্ত্র ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়- মাদক, অস্ত্র ও  গুলি রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রির জন্য বাড়িতে মজুদ করে রাখা হয়েছিলো।

আরও পড়ুন: নাগরিক সংলাপে উঠে এলো কক্সবাজারের পর্যটন, নিরাপত্তা ও পরিবেশ সংকট

নৌবাহিনী আরও জানায়- উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকসহ আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। আর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপকূলীয় এলাকা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ০৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে মোট ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫,০০০ নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন