বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে নওহাটা কলেজ মোড় সংলগ্ন ওই গোডাউন থেকে আকস্মিক ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সংশ্লিষ্টরা জানান, গোডাউনের ভেতরে থাকা কয়েক হাজার লিটার সয়াবিন তেলের বোতলসহ অন্যান্য পণ্য পুড়েছে। আগুনের তাপে গোডাউনের দেয়াল ও দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: ৪ বছর পর সয়াবিন তেলের ট্রাক ডাকাতির ঘটনার রহস্য বের করল পিবিআই
নওহাটা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ রানা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। গোডাউনের ভেতরটা ঘিঞ্জি এবং সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ (তেল) থাকায় আগুন পুরোপুরি নেভাতে বেশ বেগ পেতে হয়। আগুনে ৩ লাখ টাকার মালামাল পুড়েছে, ৪ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় টিসিবির ডিলারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: তিন দেশ থেকে পৌনে ৪ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
এদিকে, আগের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে টিসিবির পণ্য নিতে এসে চরম হতাশ হয়ে ফিরে গেছেন নিম্ন আয়ের মানুষ। আগুনে মালামাল পুড়ে যাওয়ায় বাধ্য হয়ে খালি হাতেই ফিরে গেছেন।
]]>
৫ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·