বুধবার (২৯ এপ্রিল) প্যানোরোমা স্টুডিওস ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ‘দৃশ্যম ৩’র টিজার। প্রায় দুই মিনিটের টিজারে রয়েছে কেন্দ্রীয় চরিত্র জর্জ-এর পরিবারকে বাঁচানোর টানটান সাসপেন্সপূর্ণ লড়াই।
ইঙ্গিত মিলছে, অতীতের ছায়া আবারও তাড়া করেছে জর্জকুট্টি ও তার পরিবারকে। আগের মতোই, নতুন বিপদ মোকাবিলায় তাকে নিতে হবে কঠিন সিদ্ধান্ত।
আগের দুই কিস্তির ধারাবাহিকতায় সিনেমার কেন্দ্রীয় চরিত্রে এবারও রয়েছেন মোহনলাল। সিনেমাটির পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন জিতু জোসেফ।
আরও পড়ুন: তিন দশক পর একসঙ্গে নাগার্জুন-টাবু
নির্মাতার ইঙ্গিত, নতুন কিস্তিতে অতীতের অমীমাংসিত ঘটনাগুলো আরও বড় হয়ে সামনে আসবে। সত্য কখনোই চাপা থাকে না, সেটিই তুলে ধরা হয়েছে 'দৃশ্যম ৩'-তে।
অতীতের ঘটনায় যাদের জীবন বদলে গেছে, এবার তাদের চরিত্রের গুরুত্ব আরও বেশি। মোহনলালের সঙ্গে ফিরছেন মীনা, অনসিবা আহাসান ও এস্থার আলীর মতো অভিনয়শিল্পীরা।
আরও পড়ুন: ‘কিঁউকি সাস ভি কাভি বহু থি ২’ সিরিয়ালের কাস্টিং নিয়ে সমালোচনার ঝড়
পুরনো কিস্তির প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি গল্প এগোবে নতুন জটিল পথেও। শেষ মুহূর্ত পর্যন্ত দর্শক ধরে রাখতে পারবে ‘দৃশ্যম ৩’, এমনই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের।
আগামী ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'দৃশ্যম ৩'।
]]>

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·