টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে বাংলাদেশের জন্য সুখবর

২২ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতিতে না পারলেও আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে সুখবর পেল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল । মঙ্গলবার (৫ মে) প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে টাইগারদের। নতুন র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৮ নম্বরে উঠেছে বাংলাদেশ।

নারী দল র‌্যাঙ্কিংয়ে না এগুতে পারলেও ৫ রেটিং পয়েন্ট বাড়িয়ে সামনে থাকা আয়ারল্যান্ডের কাঁধে নিঃশ্বাস ফেলছে। ১০ নম্বরে থাকা বাংলাদেশ নয়ে থাকা আয়ারল্যান্ডের চেয়ে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে।


এর আগে গত ১ মে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছিল মেয়েরা।


আইসিসির এই বার্ষিক হালনাগাদে ২০২৫ এর মে মাস থেকে খেলাগুলোর ১০০ শতাংশ এবং আগের দুই বছরে খেলা ম্যাচের ৫০ শতাংশ পয়েন্ট বিবেচনা করা হয়েছে। ২০২৩ এর মে মাসের আগে খেলা ম্যাচগুলোর হিসেব নতুন হালনাগাদে বাদ দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: বয়সভিত্তিক দলের নির্বাচক হলেন শামসুর


নতুন হালনাগাদে ৬ রেটিং পয়েন্ট হারিয়েছে শ্রীলঙ্কা, ফলে তাদের নবম স্থানে নেমে যেতে হয়েছে, আর শ্রীলঙ্কার এক ধাপ নিচেই রয়েছে আফগানিস্তান।


নতুন হালনাগাদে বাংলাদেশ ২২৫ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে। শ্রীলঙ্কার ২২১, আফগানিস্তান পিছিয়ে ১ রেটিং পয়েন্টে।


চলতি বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতা ভারত ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। তবে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড ব্যবধান ১৪ থকে কমিয়ে ১৩ পয়েন্টে নিয়ে এসেছে।


২৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া, এরপর সেরা সাতে যথাক্রমে নিউজিল্যান্ড (২৪৭ পয়েন্ট), দক্ষিণ আফ্রিকা (২৪৪ পয়েন্ট), পাকিস্তান (২৪০) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৩)।

 

আরও পড়ুন: পাওনা টাকা চেয়ে সিলেটের ওপর ক্ষোভ ঝাড়লেন নাসুম


নারীদের র‌্যাঙ্কিংয়ের সেরা ১৬'তে কোনো পরিবর্তন নেই। ২৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এরপর  সেরা সাতে যথাক্রমে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা।


এবারের হালনাগাদে ছেলেদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দলের সংখ্যা ১০২ থেকে কমে ৯৮–এ দাঁড়িয়েছে। নিয়ম অনুযায়ী গত তিন বছরে অন্তত ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার বাধ্যবাধকতা মানতে ব্যর্থ হওয়ায় ফিজি, গ্রিস, গাম্বিয়া এবং ইসরাইল র‌্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। নারী ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ে আছে ৭৮টি দল, জায়গা হারিয়েছে কম্বোডিয়া ও পেরু।

 

]]>
সম্পূর্ণ পড়ুন