টস হেরে আগে ব্যাট করতে নেমে কঠিন উইকেটে ১৯২ রান তোলে চেন্নাই। পাওয়ার প্লে'তে দারুণ শুরু এনে দেন সাঞ্জু স্যামসন, ডিওয়াল্ড ব্রেভিস ও আয়ুষ মহাত্রে। বিশেষ করে মাত্র ১৬ বলে ৩৮ রান করে ম্যাচের গতি বদলে দেন মহাত্রে। প্রথম ছয় ওভারে চেন্নাই তোলে ৭২ রান, যেখানে কলকাতার স্কোর ছিল মাত্র ৩৬—এটাই শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দেয়।
মাঝের ওভারগুলোতে অবশ্য ম্যাচে ফিরে আসার চেষ্টা করে কলকাতা। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও কার্তিক তিয়াগির নিয়ন্ত্রিত বোলিংয়ে রান আটকে রাখা হয়। যার ফলে শেষদিকে বড় ঝড় তুলতে পারেনি চেন্নাই।
আরও পড়ুন: পাঠানের থিওরিই কি সূর্যবংশীর গোল্ডেন ডাকের কারণ?
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা। পাওয়ার প্লে'তেই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন খালেদ আহমেদ ও অংশুল কাম্বোজ। এরপর স্পিন আক্রমণে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় চেন্নাই।
বিশেষ করে নুর আহমেদ ছিলেন দুর্দান্ত। আফগান এই স্পিনার ৩টি উইকেট তুলে নিয়ে কলকাতার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। সঙ্গে আকিল হোসেনও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষদিকে রান তোলার চাপ বেড়ে যাওয়ায় আর ঘুরে দাঁড়াতে পারেনি কলকাতা। নির্ধারিত ওভার শেষে তারা ৭ উইকেট হারিয়ে ১৬০ রানে থামে।

১৪ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·