সোমবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহের দিক থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ভোর ৬টার দিকে বাসটি হামিদপুর এলাকায় পৌঁছালে ভূঞাপুর থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন: বাড়িতে আগুন, মেঝেতে মিললো স্বামী-স্ত্রীর মরদেহ
এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ট্রাকের হেলপারকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
]]>
৫ দিন আগে
৫








Bengali (BD) ·
English (US) ·