গ্রেফতার কমল সরকার ওই উপজেলার খানুরবাড়ি গ্রামের মৃত রাধিকা সরকারের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে ওই তরুণী তার বাড়িতে একা ছিলেন। এ সুযোগে প্রতিবেশী কমল সরকার বাড়িতে প্রবেশ করে তরুণীকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত পালিয়ে যান।
ভুক্তভোগী তরুণীর স্বজনরা জানান, দুই পরিবারের মধ্যে পূর্বপরিচয় ও সুসম্পর্ক ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে কমল সরকার পরিকল্পিতভাবে এই জঘন্য কাজ করেছেন। ঘটনার পর ভুক্তভোগীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘সিরিয়াল রেপিস্ট’ গ্রেফতার: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
এ ঘটনায় তরুণীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে কমল সরকারকে গ্রেফতার করে ভূঞাপুর থানা পুলিশ।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান বলেন, 'অভিযোগ পাওয়ার পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·