দু'দিন আগে বড় ছেলে নাঈমের বিয়ে দিয়ে ছোট ছেলে নীরব ও বড় ছেলে নাঈমের শাশুড়িসহ পোশাক কারখানার কাজে যোগ দিতে শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০ টার দিকে বাড়ি ছাড়েন নার্গিস।
এ দিন ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নার্গিসের পরিবারের তিনজনই প্রাণ হারান। তাদের প্রতিবেশি একই গ্রামের বাসিন্দা পোশাক কারখানার শ্রমিক সুলতান (২৮) এবং রিপাও (২০) মারা যান ওই দুর্ঘটনায়।
ওই এলাকার বাসিন্দা মোজাহার আলী সরকার জানান, খবর পাওয়ার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: ৮৫ দিন পর জানা গেল নরসিংদীতে ট্রেনে কাটা পড়া পাঁচ জনের পরিচয়, লোমহর্ষক কারণ
মোজাহার সময় সংবাদকে বলেন, তারা একটি বাসে ঢাকায় যাচ্ছিলেন। বাসের তেল শেষ হলে বাসটি রাস্তায় দাঁড়ায়। ওই পাঁচজন তখন রেল লাইনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেখানেই তারা ট্রেনে কাটা পড়ে নিহত হন।
সাদুল্লাহপুরের ধাপেরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন সময় সংবাদকে জানান, মোবাইল মারফত খবর পাওয়ার পর নিজপাড়া গ্রামে স্বজনরা আহাজারী করছেন। তাদের মরদেহ আনতে স্বজনরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আরও পড়ুন: সকালে ট্রেনে কাটা পড়া যুবকের মরদেহ দুপুরে উদ্ধার
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
]]>
২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·