টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২

২ দিন আগে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন আরও ২ জন।

 সোমবার (৪ মে) ভোরে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, উত্তরবঙ্গগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপরে একটি পিকআপ ভ্যান অতিক্রমের সময় এই সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও দুই জন আহত হয়।

 

আরও পড়ুন: সিলেটে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯

 

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন