টাকা বিতরণের অভিযোগে গোদাগাড়ী উপজেলা আমিরের গাড়ি ঘেরাও

১ মাস আগে
‎গভীর রাতে টাকা বিলি করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা জামায়াত ইসলামীর আমিরের গাড়ি ঘেরাও করে তাকে আটক করেন স্থানীয় বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। যদিও পরে প্রশাসনের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়।

‎স্থানীয় প্রশাসন বলছে, ওই নেতার গাড়িতে কোনো টাকা পাওয়া যায়নি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে উপজেলার গোগ্রাম ইউনিয়নের আলীপুরে এ ঘটনা ঘটে। ওই আমিরের নাম মো. নুমাউল আলী।


‎তিনি গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‎ঘটনার সময় স্থানীয় লোকজন ওই জামায়াত নেতার মাইক্রোবাসের চাবি কেড়ে নেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে তিনি ছাড়া পান।


তবে গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির মো. নুমাউল আলী টাকা বিলি করার কথা অস্বীকার করেন।  তিনি জানান, তাদের একজন কর্মীকে সেখানে পৌঁছে দিতে গিয়েছিলেন তিনি।

‎আরও পড়ুন: কুমিল্লায় বাজারের ব্যাগে টাকাসহ একজনকে ধরে পুলিশে দিলো জনতা

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাদাত জানান, গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমিরের গাড়ি গোগ্রাম ইউনিয়নের আলীপুরে সম্ভবত স্থানীয় বিএনপি বা অন্যান্য সংগঠনের লোকজন আটক করেছিল। তাদের বক্তব্য ছিল যে তিনি টাকা বিলি করছেন। খবর পেয়ে এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম সেখানে যান। সঙ্গে ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট আদিল ও পুলিশের একটা টিম। সেখানে যাওয়ার পরে বিষয়টাকে ওখানে নিষ্পত্তি করা হয়েছে। টাকাপয়সা পাওয়া যায়নি। ওনাকে নিরাপদে বের করে দেওয়া হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন