নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
টস
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। মুদ্রা নিক্ষেপ করেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
টসে হেরে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘নতুন উইকেট। বোলিং করতে ভালো লাগবে। আমাদের বোলিং আক্রমণও ভালো। উইকেট ভালো মনে হচ্ছে।’
তিন পেসার নিয়ে মাঠে নামার কথা জানিয়েছেন মিরাজ।
স্বাগতম
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
নিউজিল্যান্ড দল বাংলাদেশে পা রাখার পর থেকেই গুঞ্জন উঠেছে তাদের এই দলটি ‘দ্বিতীয় সারি’র। আসলেই কি তাই? জানতে ক্লিক করুন নিচের লিংকে
এই নিউজিল্যান্ড বাংলাদেশের তুলনায় কতটা অনভিজ্ঞ
গত কিছুদিন বাংলাদেশ ক্রিকেট নিয়ে ‘খেলাধুলা’ আসলে মাঠের বাইরেই বেশি হয়েছে। কখনো উপদেষ্টার বাসভবনে, কখনো মন্ত্রিপাড়ায়, কখনো লন্ডন বা অন্য কোথাও। সেসব ছেড়ে এখন মাঠে নামার সময়, খেলার সময়। তাই আসুন, এবার আমরা খেলি।
ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দুই দলের অধিনায়কবাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ম, নিউজিল্যান্ড দ্বিতীয়। ওয়ানডেতে মোট ৪৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। নিউজিল্যান্ড জিতেছে ৩৪ ম্যাচ, বাংলাদেশ ১১ ম্যাচ। ফল হয়নি অন্য একটি ম্যাচের।
বাংলাদেশের মাটিতে এ পর্যন্ত ১৬ ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ, নিউজিল্যান্ড ৭ ম্যাচ। ফল হয়নি অন্য একটি ম্যাচের।
এবারের ওয়ানডে সিরিজটি তিন ম্যাচের। প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে।
স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের আজ ৫৪ তম জন্মদিন। পড়তে পারেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর লেখা—মুরালিধরনের বাড়ি ও একটি বিস্কুট ফ্যাক্টরির গল্প








Bengali (BD) ·
English (US) ·