বুধবার রাত ৮ টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫নং কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। এ ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে কেন্দ্রে এসে ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য বলা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় বাজারের ব্যাগে টাকাসহ একজনকে ধরে পুলিশে দিলো জনতা
তিনি আরও জানান, বিভিন্ন দলের প্রতীকের পোলিং এজেন্ট ২৩টি রেজাল্ট শিটে স্বাক্ষর করেছে।

১ মাস আগে
৬







Bengali (BD) ·
English (US) ·