ঝালকাঠির দুই আসনেই ধানের শীষের জয়

৩ ঘন্টা আগে
বেসরকারি ফলাফলে ঝালকাঠির দুটি সংসদীয় আসনেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ঝালকাঠি-১ আসনে বিএনপি মনোনীত রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভূট্টো নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৩৭টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন তাদের বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন।


জেলা নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি আসন মিলিয়ে শতকরা হারে মোট ভোট পড়েছে  ৫৭ দশমিক ৯০ শতাংশ।


ঝালকাঠি-১ আসন: জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম জামাল ৬২ হাজার ১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক পেয়েছেন ৫৫ হাজার ১২০ ভোট। ফলে ৬ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রফিকুল ইসলাম জামাল। আসনটিতে হ্যাঁ ভোট পড়েছে ৯১ হাজার ২৮৬ টি। না পড়েছে ২৯ হাজার ৫৯১টি।


আরও পড়ুন: গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনেই ধানের শীষের জয়


ঝালকাঠি-২ আসন: সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস. এম. নেয়ামুল করিম পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। এ আসনে ৪৩ হাজার ২৯৫ ভোটের বড় ব্যবধানে জয় লাভ করেন ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। 
আসনটিতে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ২৯৭টি এবং না ভোট পড়েছে ৫৩ হাজার ৮৯০টি।


এখন পর্যন্ত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৯টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন। এরমধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার। এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। এরমধ্য দিয়ে ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ।
 

]]>
সম্পূর্ণ পড়ুন