ফেসবুক লাইভে সাগর নামে এক ব্যক্তিকে বন্ধু সম্বোধন তিনি রাকিব বলেন, ‘সাগর তুই তোর নিজের স্বার্থের জন্য সব করতে পারলি। নিজে প্রতিষ্ঠিত হলি। আমাদের তুই কোন খোঁজ রাখনি। দুঃখে কষ্টে আমি চলে গেলাম। শান্তির পৃথিবীতে তুই একাই থাক, শান্তি করে দিলাম। আমরা সবাই চলে গেলাম।’
এদিকে ঘটনা পর প্রতিবেশীরা দুই শিশু ছেলেসহ রাকিবকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠায়। তবে এ সময় রাকিবের স্ত্রী ঘরে ছিলেন না।
প্রতিবেশী ও সম্পর্কে চাচা জুয়েল বলেন, ‘আমরা সন্ধ্যায় রাকিবের ঘরের মধ্যে চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে গিয়ে দেখি রাকিব, তার ছেলে নিবীড় ও আবির এই তিনজনেই ছটফট করতেছে। বিষ’র গন্ধ পাওয়ায় তাৎক্ষণিকভাবে অন্য প্রতিবেশীদের সহায়তায় ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে ওরা তিনজনেই চিকিৎসাধীন।’
আরও পড়ুন: ঝালকাঠিতে অবাধে নিধন হচ্ছে মাছের পোনা
তিনি আরও বলেন, ‘ফেসবুক লাইভে রাকিব যে সাগরের নাম উল্লেখ করেছে সে নামে ওর ঘনিষ্ঠ এমন কাউকে চিনি না। সাগর নামের কোনো ব্যক্তিকে রাকিবের সাথে চলাফেরা করতেও দেখিনি।’
এ ব্যাপারে নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·