অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে আগে ব্যাট করতে নেমে ১৫৬ রানের পুঁজি দাঁড় করায় ধূমকেতু একাদশ। দলের হয়ে ৩৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন লিটন দাস।
জবাব দিতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দুর্বার একাদশ। চাপের মুখে দলের হাল ধরেন নুরুল হাসান সোহান। ৪৪ বলে ৭৬ রান করে শেষ ওভারে ফেরেন রানআউট হয়ে।
আরও পড়ুন: সোহানের ঝোড়ো ব্যাটিংয়ে জয় পেলো দুর্বার
তবে ম্যাচসেরা হয়েও জয়ের কৃতিত্ব দিয়েছেন সবাইকে। ধূমকেতুর ১৩ সদস্যের মধ্যে জায়গা হয়নি বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ সাইফউদ্দিনের। দুজনই আছেন দুর্বার একাদশে। এবার দুর্বারের হয়ে ধূমকেতুকে হারিয়ে দেওয়া নিয়ে উচ্ছ্বসিত সোহান।
আরও পড়ুন: বিশ্বকাপ শুরুর আগের দিন ভারতীয় দলে পরিবর্তন
সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান বলেন, ‘না আমি একা তাদের হারাইনি। আমি সবসময় বলি ক্রিকেট একটা দলগত খেলা। প্লেয়ার আমাদের যারা ছিল সবারই কিছু না কিছু এফোর্ট ছিল। ছোট ছোট অবদান ছিল। টিম এফোর্টেই জয় এসেছে। বিশ্বকাপ সবার জন্য গুরুত্বপূর্ণ। এখন যেটাই সুযোগ পেয়েছি, ওইটাই আসলে, কাজ তো আসলে আমাদের মাঠে খেলা। বিশ্বকাপের সাথে মিলবে না। তবে যেটাই সুযোগ পেয়েছি খেলার (চেষ্টা করছি)।’
]]>
২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·