জয়পুরহাটে ভোটকেন্দ্রের সামনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১১

১ মাস আগে
জয়পুরহাটে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন কর্মী আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ ভোটকেন্দ্রের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সংঘর্ষের ঘটনা নিয়ে দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে। স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার স্বামী রাসেল আহম্মেদ অভিযোগ করেন, বিকেলে প্রার্থীসহ বেশ কয়েকজন কর্মী সরকারি কলেজ কেন্দ্রের বুথ দেখতে গিয়েছিলেন। এসময় ধানের শীষের কর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত ৯ জন কর্মী গুরুতর আহত হয়েছেন।


আরও পড়ুন: টাকা বিতরণের অভিযোগে আটকদের ঘিরে সংঘর্ষ, বিএনপি নেতার বাড়িতে হামলা


অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানের ছোট ভাই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ভোটকেন্দ্রের আশেপাশে সাবেকুন নাহার শিখা টাকা দিয়ে ভোট কিনছিলেন। আমাদের কর্মীরা বাধা দিলে তার ভাড়া করা সন্ত্রাসীরা হামলা চালায়। আমাদের কর্মীরা কেবল আত্মরক্ষা করতে গিয়ে আহত হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন