বুধবার বিকেল ৪টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্রশক্তি এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা এমসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু, জেলা যুব শক্তির আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেন, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মো. রাহিছুল ইসলাম ও ওয়ারিয়র্স অব জুলাই জয়পুরহাট জেলা শাখার সদস্য সচিব রাশেদুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান উপদেষ্টা ফারুক-ই-আজমের
এ সময় বক্তারা বলেন- এনসিপির আহ্বায়ক কমিটি দেওয়ার পর থেকে এনসিপির আহ্বায়ক, সদস্য সচিবসহ গুটি কয়েকজন ব্যাপক স্বেচ্ছাচারিতা করছেন। তারা কয়েকজন সংগঠনের কোনো কার্যক্রম করে না। এনসিপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে কোনো সমন্বয় করে না। আমরা ১০ দলীয় জোটে কাজ করতে চাই। আমরা নিজের থেকে গণভোটের প্রতারণা করছি। আজকের এ মানববন্ধন থেকে এনসিপির আহ্বায়ক কমিটি অবাঞ্ছিত ঘোষণা এবং কমিটি স্থগিতের দাবি জানাই।

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·