রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি মারা যান।
বাংলাদেশে জন্ম নেয়া একজন পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সালিম সামাদ। কর্মজীবনে তার তিনি বহু সম্মাননা অর্জন করেছেন।
ইউএসএআইডি, ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং দুবাই কেয়ার্সসহ বহু আন্তর্জাতিক সংস্থার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন সালিম সামাদ।
আরও পড়ুন: ‘কত অজানারে’ উপন্যাসের পর জনপ্রিয় হয়ে ওঠেন মণিশঙ্কর
দক্ষিণ এশিয়ায় অনুসন্ধানী সাংবাদিকতায় তার ছিল ৩৫ বছরেরও বেশি সময় কাজ করার অভিজ্ঞতা। তিনি সংঘাত, নিরাপত্তা, জোরপূর্বক অভিবাসন, ইসলামিক জিহাদ, সুশাসন, নির্বাচনী গণতন্ত্র এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে অসংখ্য প্রতিবেদন করেছেন।
১৯৯১ সালে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে ছোট শহরের সাংবাদিকদের সংবেদনশীল করে তুলতে কর্মশালা আয়োজনের মাধ্যমে পথ প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ তাকে অশোকা ফেলোশিপ প্রদান করা হয়।
]]>
২ সপ্তাহ আগে
৯







Bengali (BD) ·
English (US) ·